খড়গপুর শহরের ইন্দা বাজার থেকে আলু উধাও, সমস্যায় ওই এলাকার বাসিন্দারা
দি নিউজ লায়ন ; পুলিশি জেরার ভয়ে আলু বিক্রি বন্ধ রাখলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দা বাজারের আলুর খুচরো ব্যবসায়ীরা। শুক্রবার আলু বেশী দামে বিক্রি নিয়ে ইন্দার বাজারের খুচরো আলু ব্যবসায়ীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ব্যবসায়ীদের বক্তব্য , তারা পাইকারদের কাছ থেকে আলু কিনে অল্প মার্জিন রেখে বিক্রি করেন। পাইকাররা আলুর দাম লিখে রসিদ না দিলে তারা আর আলু বিক্রি করবেন না।
আলুর দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ক্রেতারা। তাদের কেউ আলুর বদলে কচু, আবার কেউ মেনু থেকে এক-দুদিনের জন্য আলু বাদ রাখার কথা বলেন। এ ঘটনায় একদিকে যেমন সমস্যায় পড়েছে এলাকার ব্যবসায়ীরা অন্যদিকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষদের।কারণ খাদ্যের মেনুতে আলুর গুরুত্ব সবচেয়ে অপরিসীম। যার ফলে খাদ্যের মেনু থেকে আলু না পাওয়ায় মুখ ভার করে বাড়ি ফিরতে হচ্ছে ক্রেতাদের।
তবে খড়গপুর শহরের ইন্দা বাজারের আলু ব্যবসায়ীরা জানিয়েছেন সামান্য লাভ করার জন্য কেন তাদের পুলিশ জেরা করবে।তাই আলুর বদলে অন্য কিছু তারা বাজারে গিয়ে বিক্রি করবেন।যদি পাইকারি আলু বিক্রেতারা আলুর দামের রশিদ দেয় তাহলে আমরা ফের আলু নিয়ে এসে বিক্রি করবো,তা না হলে আমরা আলু বিক্রি বন্ধ রাখবো।খড়গপুর শহরের ইন্দা বাজারের খুচরো আলু ব্যবসায়ীরা আলু বিক্রি বাঁধ রাখায় সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

Post a Comment